June 06, 2011

বন্ধ করে দিন recent ফোল্ডারের ফাইজলামি

Recent(ফোল্ডার ) হচ্ছে Windows অপারেটিং সিস্টেম এর বিরক্তিকর ফিচারের একটি।কম্পিউটারে কোন ধরনের ফাইল যেমন ।.(jpg)(.avi)(.txt) ইত্যাদি ফরম্যাটের ফাইল ওপেন করলে তার একটি শর্টকাট এই ফোল্ডারে গিয়ে জমা হয়।প্রতিদিন আমাদের এই ফোল্ডারটি ক্লিয়ার করতে হয়।এর থেকে ভাল হয়
যদি আমরা এই ফাইল জমা হওয়ার রাস্তা বন্ধ করে দেই।তাহলে প্রতিদিন
আর কষ্ট করে ক্লিয়ার করতে হবে না।তাহলে আসুন বন্ধ করে দেই recent ফোল্ডারের ফাইজলামি।
সরবপ্রথম আমরা start→run এ গিয়ে recent লিখে recent ফোল্ডারে যাব ।
তারপর উপরে মেনুবার থেকে tools এ গিয়ে ক্লিক করে folder options...
সিলেক্ট করব।এরপর folder options এর ডায়লগবক্স থেকে view সিলেক্ট
করব।লক্ষ করুন সবার নিচে লেখা আছে
Use simple file sharing(Recommanded) এ টিক চিহ্ন দেয়া আছে।
টিক চিহ্নটি উঠিয়ে দিন এবং apply দিয়ে ok করুন।
এবার মাউস ফোল্ডারের মাঝখানে এনে রাইটসাইডে ক্লিক করে customize this folder এ কিল্ক করুন।দেখুন Recent Proprties নামে একটি ডায়লগবক্স এসেছে।
ডায়লগবক্সটিতে পাঁচটি ট্যাব আছে।তিন নম্বরে দেখুন security
নামে একটি ট্যাব আছে। security
ট্যাবটি সিলেক্ট করুন।
লক্ষ করুন নিচে এক জায়গায় write লেখা আছে।তার পাশে টিকচিহ্ন দিয়ে
দিন।আরেকবার আপনার কাছে কনফার্মসন চাইবে,তাতে ok করে দিয়ে
এবার apply দিয়ে ok করুন।
এবার আপনার কম্পিউটারের যে কোন একটি ফাইল ওপেন করে আবারও recent ফোল্ডারে গিয়ে দেখুন কোন শর্টকাট ফাইল জমা হচ্ছে না।
ও আরও একটি কথা এই কাজটি করার আগে অবশ্যই recent ফোল্ডার ক্লিয়ার করে নিবেন।

No comments:

Post a Comment