May 22, 2011

নিজেই তৈরি করুন শর্টকাট কি

কম্পিউটারের যে ফোল্ডার বা ফাইল আপনার বারবার ওপেন করার প্রয়োজন হয় আপনি নিজেই সে ফোল্ডার বা ফাইলের শর্টকাট কি তৈরি করতে পারেন।
এজন্য আপনি যে ফোল্ডার বা ফাইলের শর্টকাট কি তৈরি করতে চান, সে ফোল্ডার বা ফাইলের ওপর মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করুন।
এবার Send To-তে ক্লিক করে Desktop (create shortcut)-এ ক্লিক করুন। এর ফলে ডেস্কটপে ওই ফাইলের শর্টকাট তৈরি হবে।
এবার ডেস্কটপে গিয়ে শর্টকাটের ওপর মাউসের কার্সার রেখে রাইট বাটন, অতঃপর Properties-এ ক্লিক করুন।
তারপর Shortcut ট্যাবে ক্লিক করে Shortcut কবু বক্সে ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে আপনার পছন্দের একটি কি নির্বাচন করে Ok ক্লিক করে বেরিয়ে আসুন।
এখন কিবোর্ড থেকে Ctrl+Alt কি চেপে ধরে নির্বাচিত কি চাপলেই ফাইল বা ফোল্ডারটি চালু হবে।



মো: আনোয়ার হোসেন(সবুজ)

No comments:

Post a Comment